নোবিপ্রবির শব্দকুটিরের আবৃত্তি মঞ্চায়ন

২৯ ফেব্রুয়ারি, ২০২০ ২১:০৭  
নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমির বঙ্গবন্ধু মুক্তমঞ্চে "সত্য কাজে কেউ নয় রাজি" মঞ্চায়ন করলো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাহিত্য সংগঠন 'শব্দকুটির'। শনিবার (২৯ ফেব্রুয়ারি) নোয়াখালী আবৃত্তি একাডেমির যুগপূর্তি অনুষ্ঠানে এই দ্বিতীয় দফায় এই প্রযোজনাটি মঞ্চায়ন করা হয়। নোয়াখালী-৪ আসনের সম্মানিত সাংসদ একরামুল করিম চৌধুরী, যুগ্ম পুলিশ কমিশনার মোঃইলিয়াস শরিফ ও নোবিপ্রবি সাংবাদিক সমিতির প্রতিনিধিরা মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেন এই আবৃত্তি অনুষ্ঠান। এর আগে বেলুন উড়িয়ে উৎসব এর উদ্বোধন শেষে নোয়াখালী আবৃত্তি একাডেমির সাধারণ সম্পাদকের স্বাগত বক্তব্য রাখেন।